1. kalim.cbdss@gmail.com : admin : Kalim Ullah Kajol
  2. jainaluddin.b@gmail.com : Jainal Uddin Bukhary : Jainal Uddin Bukhary
  3. mohammadjobair33@gmail.com : Mohammad Jobair : Mohammad Jobair
  4. mazid9327@gmail.com : Abdul Mazid : Abdul Mazid
সর্বশেষ
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন গণমাধ্যম কর্মী তারেকুর রহমান সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মান উন্নয়ন: শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, উপস্থিতি ও দায়বদ্ধতা বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

লেবাননে ইসরাইলি সেনা নিহত বেড়ে ২

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে ইহুদিবাদী বাহিনী স্বীকার করেছে। আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ লেবাননে তাদের দুজন সেনাসদস্য নিহত হয়েছে।

সেনাবাহিনী আরো জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মাহের খাতার (৩৮)। তিনি ইসরাইল দখল করা গোলান মালভূমির মাজদাল শামস এলাকার বাসিন্দা ছিলেন।

সামরিক বাহিনী আরও জানায়, খাতার ‘কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর’-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পরে আরো এক ইসরাইলি সেনা নিহতের তথ্য প্রকাশ হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের আরও এক সেনা প্রাণ হারিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

গত সপ্তাহে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এবং ইসরাইলি বিমান হামলা জোরদার করার পর এটিই তাদের সেনাদের মধ্যে প্রথম প্রাণহানির ঘটনা।

সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই ঘটনার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল-লেবানন সীমান্তে বর্তমানে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

সূত্র:আলজাজিরা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 প্রবর্তন মাল্টিমিডিয়া
Customized BY NewsTheme