1. kalim.cbdss@gmail.com : admin : Kalim Ullah Kajol
  2. jainaluddin.b@gmail.com : Jainal Uddin Bukhary : Jainal Uddin Bukhary
  3. mohammadjobair33@gmail.com : Mohammad Jobair : Mohammad Jobair
  4. mazid9327@gmail.com : Abdul Mazid : Abdul Mazid
সর্বশেষ
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন গণমাধ্যম কর্মী তারেকুর রহমান সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মান উন্নয়ন: শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, উপস্থিতি ও দায়বদ্ধতা বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ছবি: সংগৃতীত।

চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার আনুমানিক দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিএনপি নেতাকর্মীদের হামলায় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে জীবন নগর উপজেলার সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৩২) ও তার ভাই হাফিজুর রহমানের (৪৬) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জীবন নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাদের ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে রোববার (১ মার্চ) রাত ১টার দিকে সেখানে হাফিজুর রহমান মারা যান। ২৮ ফেব্রুয়ারি থেকে বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমান একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি দশ দিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে গেলেন।

জামায়াতের জীবন নগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জীবননগর থানার অফিসার্স ইনচার্জ সোলাইমান শেখ জানান, আমি শুনেছি জীবন নগর উপজেলার বাঁকা ইউনিয়ন আমির হাফেজ মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাঁকা ইউনিয়ন আমির মফিজুর রহমানের মৃত্যুতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন শোক প্রকাশ করেছেন। তারা যৌথভাবে এক বিবৃতিতে বলেছেন আমরা একজন প্রতিভাবান দায়িত্বশীলকে হারালাম।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 প্রবর্তন মাল্টিমিডিয়া
Customized BY NewsTheme