1. kalim.cbdss@gmail.com : admin : Kalim Ullah Kajol
  2. jainaluddin.b@gmail.com : Jainal Uddin Bukhary : Jainal Uddin Bukhary
  3. mohammadjobair33@gmail.com : Mohammad Jobair : Mohammad Jobair
  4. mazid9327@gmail.com : Abdul Mazid : Abdul Mazid
সর্বশেষ
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন গণমাধ্যম কর্মী তারেকুর রহমান সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মান উন্নয়ন: শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, উপস্থিতি ও দায়বদ্ধতা বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

বদর যুদ্ধে নবীজির ছায়াসঙ্গী হজরত আবু বকর (রা.)

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ছবি: ফ্রিপিক

ইলিয়াস মশহুদ:

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র সংঘাত বদর যুদ্ধ যেমন একটি সামরিক মোকাবিলা ছিল, তেমনি এটি ছিল সত্য-মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী লড়াই।

হিজরতের পর থেকেই মক্কার কোরাইশরা মুসলমানদের ওপর অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছিল। আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে মক্কামুখী একটি বাণিজ্যিক কাফেলা আক্রান্ত হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে মক্কায় যুদ্ধের দামামা বেজে ওঠে।

যদিও কাফেলাটি নিরাপদে ফিরে গিয়েছিল; কিন্তু আবু জাহলের একগুঁয়েমি ও দাম্ভিকতায় কুরাইশরা মদিনা আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

১৭ রমজান, ২ হিজরি (১৩ মার্চ, ৬২৪ খ্রিষ্টাব্দ) বদর প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হয়। একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত প্রায় ১ হাজার কোরাইশ সৈন্য, অন্যদিকে মাত্র ৩১৩ জন সঙ্গী নিয়ে ঈমানের শক্তিতে বলীয়ান মুসলিম বাহিনী।

আরবের রীতি অনুযায়ী প্রথমে একক লড়াই এবং পরে মূল যুদ্ধ শুরু হয়। সংখ্যাগত বিশাল কমতি থাকা সত্ত্বেও মুসলমানদের কৌশলগত অবস্থান এবং আল্লাহর গায়েবি সাহায্যে যুদ্ধের মোড় ঘুরে যায়। কুরাইশরা শোচনীয় পরাজয় বরণ করে।

এই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)-এর ভূমিকা ছিল বহুমাত্রিক।

দূরদর্শী পরামর্শদাতা

যুদ্ধ যখন আসন্ন, তখন মহানবী (সা.) সাহাবিদের নিয়ে পরামর্শসভায় বসেন। সভায় প্রথমেই বলিষ্ঠ ও সুন্দর পরামর্শ পেশ করেন আবু বকর (রা.)। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আবু বকরের প্রজ্ঞার ওপর আস্থা রাখতেন নবীজি এবং তাঁর সঙ্গে পরামর্শ করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৯৫২)

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 প্রবর্তন মাল্টিমিডিয়া
Customized BY NewsTheme