1. kalim.cbdss@gmail.com : admin : Kalim Ullah Kajol
  2. jainaluddin.b@gmail.com : Jainal Uddin Bukhary : Jainal Uddin Bukhary
  3. mohammadjobair33@gmail.com : Mohammad Jobair : Mohammad Jobair
  4. mazid9327@gmail.com : Abdul Mazid : Abdul Mazid
সর্বশেষ
সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন পল থমাস অ্যান্ডারসন অস্কারের ৯৮তম আসর, পুরস্কার পেলেন যারা শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন গণমাধ্যম কর্মী তারেকুর রহমান সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মান উন্নয়ন: শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, উপস্থিতি ও দায়বদ্ধতা বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

ইসরাইলের সামরিক স্থাপনায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা করল হিজবুল্লাহ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
হিজবুল্লার হামলায় ইসরাইলের একটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়ছিল। ছবি অনলাইন

গণহত্যাকারী ইসরাইলের আগ্রাসনের জবাবে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এই বাহিনী জানায়, তারা আজ রোববার (৮ মার্চ) ইসরাইলি সামরিক স্থাপনা ও উত্তরদিকের শহরগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির দেওয়া বিবৃতি অনুসারে হামলার মূল টার্গেটগুলো হলো- হাইফা নৌঘাঁটি, মিসগাভ ও নাহারিয়া।

হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা ইসরাইলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। গতকাল শনিবারও তারা একই লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল।

আরেক টার্গেট মিসগাভ ঘাঁটি। উত্তর ইসরাইলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তারা এই ঘাঁটিকে একটি লজিস্টিক সুবিধা কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। বৈরুতের দক্ষিণ শহরতলীসহ লেবাননের ডজনখানেক শহর ও নগরে ইসরাইলি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।

নাহারিয়া হিজবুল্লাহর অন্যতম লক্ষ্যবস্তু। উত্তর ইসরাইলের নাহারিয়া শহরে দুটি ড্রোন হামলা চালিয়েছে। তারা এই হামলাকে শহরটির জন্য পূর্বে দেওয়া সতর্কবার্তার অংশ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে লেবাননে হামলা করতে গিয়ে দুই ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে।

সূত্র: আলজাজিরা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 প্রবর্তন মাল্টিমিডিয়া
Customized BY NewsTheme