আর্ন্তজাতিক ডেস্ক: গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে Bahrain-এ এক ভারতীয় টেলিকম প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তির নাম Nitin Mohan।
অভিযোগ রয়েছে, তিনি সংবেদনশীল ভৌগোলিক তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি এবং কৌশলগত লোকেশনের ভিডিও রেকনেসাঁ সংগ্রহ করে সেগুলো Mossad-এর কাছে পাঠিয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এমন কিছু ছবি ও তথ্য শেয়ার করেছেন যা বিদেশি গোয়েন্দা বিশ্লেষণ এবং সম্ভাব্য টার্গেট নির্ধারণে সহায়ক হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে Bahrain Ministry of Interior জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত দিকগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
Leave a Reply